দিনাজপুরের খানসামায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ কামরুজ্জামান
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১১ জুলাই ) উপজেলার ভাবকী ইউনিয়নের কুমড়িয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে যুব সংঘের উদ্যোগে ৮ দলীয় ফুটবল খেলার টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে উপজেলা বিএনপির এস এম মন্টু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য দিনাজপুর ৪ আসন খানসামা-চিরিরবন্দর আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন ও ৬নং গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোসলেম উদ্দিন সরকার, উপজেলা বিএনপির সদস্য সাঈদ আহমেদ সেলিম বুলবুল ও সফিকুল ইসলাম,ছাত্রদলে সদস্য সচিব রুবেল ইসলাম জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল ইসলাম প্রধান আরো উপস্থিত ছিলেন খানসামা উপজেলা শাখা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ আহিদুল ইসলাম গোয়ালডিহি ইউনিয়ন যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান ৬নং গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব নিয়ামতুল্লা শাহ্ সহ উপস্থিত ছিলেন,৫নং ভাবকি ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ।
আপনার মতামত লিখুন :