পীরগঞ্জে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা: পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোঃ আসাদুজ্জামান,ঠাকুরগাঁও :

​শিক্ষার্থীদের মাঝে নৈতিক মূল্যবোধ, সততা এবং দুর্নীতিবিরোধী মানসিকতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল এক জমজমাট বিতর্ক প্রতিযোগিতা। বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।

​যুক্তির লড়াইয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় দল। অন্যদিকে রানার্সআপ হয়েছে নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজ দল।

​বিতর্ক প্রতিযোগিতা শেষে এক জমকালো অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলের মাঝে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করা হয়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
​এন এম ইশফাকুল কবীর, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরিফুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন বাবুল, সভাপতি, পীরগঞ্জ প্রেস ক্লাব নসরতে খোদা রানা, সাধারণ সম্পাদক, পীরগঞ্জ প্রেস ক্লাব।

​মোকাদ্দেস হায়াত মিলন, সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ফজলুল হক, সাধারণ সম্পাদক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মিজানুর রহমান ও মিরাজুল ইসলাম, সদস্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ