দোয়া ও মুনাজাতের মধ্যে দিয়ে মানবতার কল্যাণে আমরা সংগঠন এর কার্যলায় উদ্বোধন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী 
চট্টগ্রাম প্রতিনিধিঃ



চট্টগ্রাম উওর জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সেচ্ছাসেবী সংগঠন মানবতার কল্যাণে আমরা ও মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স এর অস্থায়ী  কার্যলায় শুভ উদ্বোধন করা হয়েছে। 
এই উপলক্ষে আজ ৫ ই আগস্ট মঙ্গলবার সন্ধা সাতটায়  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গেইট, ফুটওভার ব্রীজ সংলগ্ন, বিসমিল্লাহ ভবন এর  (৩য় তলা, উত্তরে ২৭নং রুমে পবিত্র কুরআন খতম ও মিলাদ কিয়াম  এর মধ্য দিয়ে  উদ্বোধন করা হয়েছে। 

পরে মোনাজাতে বিশ্বের মুসলমানদের হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং সংগঠন প্রবাসী ও শুভাকাঙ্ক্ষী সহ সদস্য দের  জন্য  দোয়া করা হয়।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ; সংগঠন এর উপদেষ্টা জনাব শাকিল হাসান, সহ সভাপতি জোবায়ের হোসেন, সাধারণ সম্পাদক জাবেদ, সাবেক অর্থ সম্পাদক আসাদুজ্জামান, অর্থ সম্পাদক রাসেল, সাংগঠনিক সম্পাদক আতিক উল্লাহ। হাফেজ জিন্নাহ ব্লাড ডোনার্স এর সভাপতি জনাব ওসমান গনি, সহ সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংগঠন এর সাবেক সাধারণ সম্পাদক ও প্রবাসী সদস্য সচিব মাহমুদুল হাসান আসিফ এবং প্রবাসী সদস্য খালেদ সাইফুল্লাহ এর পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি সকলের জন্য তবরুক আয়োজন করা হয়েছে।

মানবতার কল্যাণে  আমরা সংগঠনটি ২০১৯সালে প্রতিষ্ঠিত হয়। শুরু লগ্ন থেকে সামাজিক ও মানবিক কাজে চট্টগ্রামের  বিভিন্ন প্রান্তে অসহায় মানুষের মাঝে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে বিশেষ অবদান রাখতেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ