মাহাবুবুর রহমান (ময়মনসিংহ):
ময়মনসিংহের হালুয়াঘাটে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাফেজ মো. হুমায়ুন কবির (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ফুলপুর গোলচত্বর সংলগ্ন 'পপুলার ফার্মেসি'র সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।
গত বৃহস্পতিবার (৪ জুন) রাত আনুমানিক ৯টার দিকে হালুয়াঘাট উপজেলার ধারাবাজার সংলগ্ন মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় ধারাবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকারের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
নিহত হুমায়ুন কবির হালুয়াঘাট উপজেলার কৈলাচি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সম্প্রতি ফুলপুরের পপুলার ফার্মেসিতে চাকরি নেন। কর্মক্ষেত্রে যোগ দেওয়ার অল্পদিনের মধ্যেই তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, হুমায়ুন কবির একজন অত্যন্ত মেধাবী হাফেজ ছিলেন। তিনি হালুয়াঘাট উপজেলা থেকে হিফজ বিভাগে বেফাক বোর্ডের পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে এলাকায় বেশ সুনাম কুড়িয়েছিলেন।
আপনার মতামত লিখুন :