মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার গাজীপুরে আটক


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার  গাজীপুরে আটক
______________________________


পটুয়াখালীর দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে গাজীপুরের কাশিমপুর এলাকায় ছেলের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মিজানুর রহমান সিকদার অসুস্থতার কারণে চিকিৎসার জন্য কিছু দিন ধরে গাজীপুরে তাঁর ছেলের বাসায় অবস্থান করছিলেন। ভোর রাতে কাশিমপুর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে তাঁকে পটুয়াখালীর দুমকী উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

​আটক মিজানুর রহমানের ছেলে জিহাদ সিকদার জানান, পুলিশ তাঁর বাবাকে গাজীপুর আদালতে সোপর্দ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
​এ বিষয়ে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, গ্রেপ্তারের বিষয়টি তিনি শুনেছেন, তবে এখনো আনুষ্ঠানিকভাবে তাঁদের থানায় কোনো তথ্য পৌঁছায়নি।


সাকিব হোসেন, 
পটুয়াখালী জেলা প্রতিনিধি। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ