শোক সংবাদ | নাগরপুরে প্রবীণ ব্যক্তি আঃ সামাদের ইন্তেকাল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ আশরাফুল হক বাবু টাঙ্গাইল:
নাগরপুর হাসপাতাল গেট এলাকার বাসিন্দা আঃ মতিনের শ্রদ্ধেয় পিতা আঃ সামাদ (৮৫) বার্ধক্যজনিত কারণে অদ্য (আজ) বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪:৩০ ঘটিকায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। আজ বিকেলে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার নিকট তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়েছে।
একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে।
আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
আপনার মতামত লিখুন :