ঝিকরগাছায় জামায়াতের যাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে যাকাত শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(২১ ফেব্রুয়ারি) দুপুরে দারুল উলুম কামিল মাদ্রাসা হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটির ( ইবি) আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডঃ আক্তার হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সংগঠনের জেলা নায়েবে আমির ও শার্শা উপজেলার বাগআচড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার সরকারি অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান,জেলা কর্ম পরিষদ সদস্য ও গাজীর দরগাহ ফাজিল মাদ্রাসার সরকারি অধ্যাপক মাওলানা আরশাদুল আলম।সংগঠনের উপজেলা সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন,উপজেলা জামায়াতের নায়েবে আমির হারুন আর রশিদ,নাভারন ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক প্রমুখ।এসময় মঞ্চে উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি শেখ আব্দুল রকিম,অধ্যাপক মশিউর রহমান,উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফখরুল ইসলাম,অ্যাডভোকেট আবিদুর রহমান,পৌর আমীর আব্দুল হামিদ,মাওলানা আবুল বাশার সহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :