রাজশাহীতে নতুন নেতৃত্ব চায় নগর বিএনপির একাংশ নেতা কর্মীরা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৬ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ সোহেল রানা
রাজশাহী বিভাগীয় প্রধানঃ
রাজশাহীতে নগর বিএনপির একাংশ নেতা-কর্মী আওয়ামী দলের সহযোগী হিসেবে মৈত্রী গড়ে তোলা কিছু সিনিয়র নেতার বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।
তারা দাবি করেছেন, বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ অতিক্রান্ত হওয়ায় রাজশাহী মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি নতুন ভাবে পুনর্গঠন করতে হবে।
সোমবার বেলা ১১টায় সাহেববাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “গত ১৭ বছরে কিছু নেতা সুবিধা-অসুবিধা বিবেচনায় দলকে ত্যাগ করেছেন, কিন্তু কর্মীদের বিপদে পাশে দাঁড়াননি। ৫ আগস্টের আন্দোলনের পর তারা আবারো সক্রিয় হয়ে দলীয় নেতৃত্বে প্রভাব বিস্তার করতে চায়।”
বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে অনেকে মামলা-হামলার শিকার না হয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেছেন এবং চাপের সময় দল ত্যাগ করেছেন। তারাই এখন নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন।
তারা বলেন, “আগামী কমিটি গঠনের ক্ষেত্রে পরীক্ষিত, ত্যাগী এবং নির্ভীক কর্মীদের অগ্রাধিকার দিতে হবে।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী নগরের বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট রওশন আরা পপি, মহানগন যুবদলের সাবেক আহবায়ক আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মাইনুল ইসলাম হারু, রাজশাহী বিভাগীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান টেনি, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন বাবলু প্রমূখ।
এর আগে ১১ মে নগর বিএনপির একাংশ একই দাবিতে সংবাদ সম্মেলন করেন। ওই সম্মেলনে অভিযোগ করা হয়, “কিছু নেতা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগে আশ্রয়-প্রশ্রয় দিয়ে দলকে দুর্বল করে তুলছেন, চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।”
নেতারা স্পষ্ট করেন, “নতুন কমিটিতে সেইসব নেতার অংশগ্রহণ নয়, যারা পুরো ইতিহাসে দলের স্বার্থে লড়েছেন।
আপনার মতামত লিখুন :