ফুলতলা পায়গ্রাম কসবায় চোরের হাতে জিম্মি এলাকাবাসী
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
কথায় বলে চুরি বিদ্যা মহাবিদ্যা ,যদি না পড়ে ধরা, মানে না বলে অন্যের জিনিস নেওয়া, পেশাদার চোরেরা একে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারে এবং বিদ্যা হিসেবে শেখাতে পারে, দীর্ঘদিন যাবৎ পায়গ্রাম কসবা থেকে দিনের বেলায়, একাধিক গরু চুরি হবার রেকর্ড রয়েছেন, মফিজুল ইসলামের গরু দিনের বেলায় চুরি হয়ে যায়, চোখের নিমিষেই।
কুটু কাজীর গরু একইভাবে চুরি হয়, দিনের বেলায়, আজ কাজী বাঁধনের গরু চুরি হয় একই জায়গা থেকে দিনের বেলায়, এ যেন এক ম্যাজিক প্রতারক চক্রের খপ্পরে পায় গ্রাম কসবাবাঁসি, শুধু তাই নয় কিছুদিন ধরে একাধিক লোকের, কলা সহ বরজের পান চুরি হবার হিড়িক পড়েছে।
কোনভাবেই প্রতিকার পাচ্ছেন না গ্রামবাসী, চোরের রাজত্ব বহাল তরীয়াতে চলছেই, সেই সাথে বৃদ্ধি পেয়েছে ডিজিটাল প্রতারকের ব্যবসা, নানা ভাবে নানা প্রলোভনে একাধিকবার মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন, এমনকি ফেক আইডি খুলে বিভিন্নভাবে প্রতারণা করে চলছে, ফুলতলা থানাতে অবগত হলেও, তাহার কোন সুফল মেলনি, তাই এলাকাবাসীর জোর দাবি চোর চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে অনেকে, ডিজিটাল প্রতারকসহ চোর চক্রকে আইনের আওতায় অতি দ্রুত আনা প্রয়োজন, পায়গ্রাম কসবা শীতের ঘাট সংলগ্ন এলাকা হতে একাধিক গরু, কলা, পান, চুই, চুরি সহ বিভিন্ন প্রতারক প্রতারণা করে চলেছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
আপনার মতামত লিখুন :