খাগড়াছড়িতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
সাজু আহমেদ,
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
আজ ২৫ জুন (বুধবার) সকাল ১০ টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর খাগড়াছড়ির যৌথ আয়োজনে জেলা প্রশাসক জনাব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার মহোদয় এর সভাপতিত্বে "প্লাস্টিক দূুষণ আর নয়, বন্ধ করার এখনি সময়" এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম, এনএসআই যুগ্ম পরিচালক নাসির মাহমুদ গাজী, সদর উপজেলা ইউএনও সুজন চন্দ্র রায়, সদর অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল বাতেন মৃধা, জেলা খাদ্য নিয়ন্ত্রক সন্তোষ কান্তি চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহম্মেদ, জেলা প্রেসক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান, সংশ্লিষ্ট অফিস প্রধান, এনজিও কর্মকর্তা, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, আনসার ভিডিপি সদস্যবৃন্দ, রেডক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবী সদস্য, বিডি ক্লিন এর স্বেচ্ছাসেবী সদস্য, ছাত্র প্রতিনিধি, গণমাধ্যম কর্মী সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই ভবিষ্যতের জন্য সবার সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। বক্তারা পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানান।
এছাড়াও সবশেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় (০৩) জনকে পুরুস্কার বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :