ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ১৫ (মার্চ) শুক্রবার বিকাল ৪ টায় লাউজানী হাইস্কুল মাঠ প্রাঙ্গনে ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের আমীর এমদাদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আঃ আলিম । শিশু ও হৃদরোগ কনসালটেন্ট এবং যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ তিনি তার বক্তৃতায় বলেন জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশে ইসলামী ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করা হবে। । তিনি আরো বলেন দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জামায়াতের নেতাকর্মীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আরো বক্তব্য রাখেন।যশোর জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম।
,যশোর জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ আব্দুল রকিম, কর্মী সম্মেলন ও ইফতার মাহফিলে জামায়াত ও শিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :