মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি,ধর্মপাশা ৬ ফার্মেসিকে জরিমানা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি,ধর্মপাশা ৬ ফার্মেসিকে জরিমানা
_______________________________


সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও সঠিকভাবে ঔষুধ সংরক্ষণ না করার জন্য ছয় ফার্মেসি মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা ১১টার দিকে ধর্মপাশা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ও সুনামগঞ্জ ঔষুধ প্রাশাসন অধিদপ্তরের ঔষুধ তত্বাবধায়ক মিঠন সাহা এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ধর্মপাশা মডেল থানার পুলিশ সদস্যরা।

নিয়মিত অভিযানের অংশ হিসাবে ধর্মপাশা বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিক্রি নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল এবং সঠিকভাবে ওষুধ সংরক্ষণ না করা জন্য ‘ওষুধ ও কসমেটিক আইন’ অনুযায়ী ছয়টি ফার্মেসী মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজারে কিছু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। নিয়মিত নজরদারি ও অভিযান হলে সাধারণ মানুষ নিরাপদ ও মানসম্মত ওষুধ পেতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য কোন ধরণের অনিয়ম বরদাশত করা হবে না। নকল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষুধের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


সুনামগঞ্জ প্রতিনিধি শফিকুল বারী


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ