ময়মনসিংহের ধোবাউড়ায় পুলিশের অভিযানে ভারতীয় মাদক ব্যবসায়ী গ্রেফতার ০১
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
হুমায়ুন কবির
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার বিশেষ অভিযানে ২৩৬ বোতল অবৈধ ভারতীয় মদসহ ০১ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছেন।
ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর দিকনির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) ময়মনসিংহ এর তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, ধোবাউড়া থানা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ
(২২জুলাই) মঙ্গলবার সকাল অনুমানিক ০৭.০০ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে ধোবাউড়া থানাধীন হুজুরী দর্শা চকবাড়ী শ্রমীক ইউনিয়ন অফিসের সামনে পুলিশ চেক পোষ্ট পরিচালনা করাকালে ট্রলি গাড়ী হতে তল্লাশী করে ২৩৬টি বোতল ভারতীয় অবৈধ মদ সহ মোঃ জসিম উদ্দিন (২২)পিতা মোঃ কাসেম, সাং কড়ইগড়া,থানা ধোবাউড়া, জেলা ময়মনসিংহ অবৈধ ভারতীয় ২৩৬টি মদের বোতল ও ০১টি ট্রলি গাড়ি সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় ।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ধোবাউড়া থানা পুলিশ সূত্র জানা যায়।
আপনার মতামত লিখুন :