দুর্ভোগে সাধারণ গ্রাহকরা ঝিনাইগাতীতে ট্রান্সফরমারের তামার তার চুরি কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মো: মামুন হোসেন, ঝিনাইগাতী (শেরপুর) 
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে তামার তার চুরির ঘটনায় কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

বুধবার (২৪ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া পাতার মোড় এলাকায় কাজিম উদ্দিন মার্কেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা ট্রান্সফরমারের ভেতরে থাকা মূল্যবান তামার তার খুলে নিয়ে যায়। সকালে বিদ্যুৎ না থাকায় স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পারেন। পরে খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করেন।

স্থানীয় গ্রাহক মো. রহমত আলী বলেন, সকালে ঘুম থেকে উঠে এলাকায় বিদ্যুৎ না থাকায় খোঁজ নিয়ে জানতে পারেন ট্রান্সফরমারের তামার তার চুরি হয়েছে। আকস্মিক বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে গরমের মধ্যে শিশু, বৃদ্ধ এবং দৈনন্দিন কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটেছে।

এ বিষয়ে ঝিনাইগাতী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর আবাসিক প্রকৌশলী মো. সালেকুর রহমান বলেন, ট্রান্সফরমারের তামার তার চুরির খবর পাওয়ার পরপরই বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত ট্রান্সফরমার মেরামত অথবা প্রয়োজন হলে প্রতিস্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের চুরি প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করা হবে।

স্থানীয়দের দাবি, বিদ্যুৎ অবকাঠামোর নিরাপত্তা বৃদ্ধি এবং রাতের নজরদারি জোরদার করলে এ ধরনের চুরির ঘটনা ঘটতো না,,


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ