খুলনার নতুন ডিসি মোঃ তৌফিকুল রহমান


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যুরো প্রধান খুলনা



মোঃ তৌফিকুল রহমানকে খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার, সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মোঃ তৌফিকুল রহমান বর্তমানে কুষ্টিয়ার জেলা প্রশাসক রয়েছেন, গেল ১১ মাস ধরে সেখানে দায়িত্বরত আছেন, গত ৩০ অক্টোবর তাকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এর আগে তিনি অর্থ বিভাগের উপসচিব ছিলেন, তার আগে তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, তৌফিকুল রহমান নড়াইলের বাসিন্দা এবং বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭,তম ব্যাচের কর্মকর্তা, তিনি নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯২ সালে এসএসসি পাস করেন, ঢাকা নটরডেম কলেজে থেকে ১৯৯৪, সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে গ্রাজুয়েশন করেন, (বিএসসি ইঞ্জিনিয়ার)২০০২, সালে ইংল্যান্ড থেকে তিনি মাস্টার্স সম্পন্ন করেন ২০১৩, সালে।

কবে খুলনায় যোগদান করবেন,এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক তৌফিকুল রহমান বলেন, কিছুক্ষণ আগে শুনেছি আমার খুলনায় বললি হয়েছে, যথাযথ দাপ্তরিক কাজ শেষ করে দ্রুত যোগদান করবেন বলে তিনি জানান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ