নাগরপুর বাজারে তিন গার্মেন্টসের দোকানে ভয়াবহ আগুন, পুড়ে ছাই মালামাল ও নগদ টাকা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোঃ আশরাফুল হক বাবু
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর কলেজ রোড বাজারে পাশাপাশি থাকা তিনটি গার্মেন্টসের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে মিতু ফ্যাশন, জারিন ফ্যাশন ও এভরিডে ফ্যাশনে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। স্থানীয় ব্যবসায়ী, বণিক সমিতির নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতাদের সহযোগিতায় এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এরই মধ্যে তিনটি দোকানের অধিকাংশ মালামাল ও ক্যাশে থাকা নগদ টাকা পুড়ে যায়। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নাগরপুর থানার ওসি মো. জহুরুল ইসলাম, বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

এদিকে, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ