সুদের টাকা পরিশোধে বিলম্বের জেরে আনান্দ হরিজন পরিবারের ওপর বিজয়গং এর হামলার অভিযোগ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার হরিজন পল্লিতে সুদের টাকা পরিশোধে বিলম্বকে কেন্দ্র করে আনন্দ হরিজন ও তার পরিবারের সদস্যদের ওপর বিজয় গং এর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, গত ২৭ জুলাই সন্ধ্যায় পাওনা টাকা ও সুদের অর্থ দাবি করে অভিযুক্তরা আনন্দ হরিজনের বাড়িতে গিয়ে, বিজয়, সঞ্জয়, অনুপ, আশা, মিলন,মনিসহ তাকে মারধর করে। তাকে রক্ষা করতে গেলে তার বোন কারিশমা হরিজন ও বাবা গোপাল হরিজনকেও মারধর করা হয়। পাশাপাশি সুদের টাকা পরিশোধ না করলে প্রাণনাশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আনন্দ হরিজন সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :