খুলনা রূপসায় অস্ত্রসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যুরো প্রধান খুলনাঃ




খুলনার রূপসা উপজেলায় অস্ত্রসহ আওয়ামী লীগের ৩ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ, মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১,টায়‌ উপজেলার ৫‌,নং ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামের একটি ঘের থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ম্যাগাজিন সহ একটি বিদেশী পিস্তল, কাঠের বাটসহ লম্বা ২৪ ইঞ্চি একটি রামদা , একটি স্টিলের তৈরি চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিপুন দাস,(৪১) ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নিপেন মহলী (৪১) ও জয়বাংলা ব্রিগেড সৈনিক লীগের থানা সেক্রেটারি অভিজিৎ মহান্ত (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ২১ জুলাই সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানা পুলিশ সংবাদ পায় কয়েক ব্যক্তি উপজেলা ঘাঠভোগ ইউনিয়নের ডোবা গ্রামে নিরীহ জনগণকে অস্ত্র দেখিয়ে মারধর করছে, সংবাদ পেয়ে রুপসা রুপসা থানা অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় ও অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতি কারীদের গ্রেপ্তার জন্য এলাকায় অভিযান চালায়।

পুলিশ রাত ব্যাপী অভিযান চালিয়ে ২২ জুলাই সকালে নিশ্চিত হয় যে দুষ্কৃতকারীরা ডোবা গ্রামে থেকে প্রায় দুই কিলোমিটার ভিতরে বিলের মধ্য মৎস্য ঘেরের বাসায় অবস্থান করছে, পরে পুলিশ ও জনতার সহায়তায় কৌশলে তাদের আটক করা হয়, এ সময় তাদের হাত থেকে রামদা, চাকু উদ্ধার করে আসামিদেরকে হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তারা তাদের হেফাজতের আগ্নেয়াস্ত্র রাখার কথা স্বীকার করে।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান জানান, গ্রেফতারকৃত ব্যক্তি ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি এবং পলাতক ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অস্ত্রধারী ক্যাডার, তারা বিভিন্ন সময়ে এলাকায় তাদের পূর্ববর্তী প্রভাব খাটিয়ে গোপনে চাঁদাবাজি করে আসছে, তাদের গ্রেপ্তারের পর তাদের চাঁদাবাজিও অপরাধের বিভিন্ন তথ্য বেরিয়ে আসছে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ