খুলনাসহ ৮ অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বৃষ্টি বা বজ্রবূষ্টির আভাস
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা
খুলনাসহ দেশের ৮টি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, শনিবার (১৯ এপ্রিল) রাত ১,টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে,
এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, এসব এলাকার নৌ বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে,
এদিকে, সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচদিন টানা দিন ও রাতের তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি,
আপনার মতামত লিখুন :