ফিরে আসতে পারে স্বৈরাশাসনের যুগ।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ



স্বৈরাশাসদের যুগ ফিরে আসতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার টার্ক, সোমবার (২৪ ফেব্রুয়ারি) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বার্ষিক অধিভিশনের উদ্বোধনী ভাষণে তিনি এই সতর্কবাণী উচ্চারণ করেন,
টার্ক বলেন, বিশ্ব এখন খুব বিপদজনক এক অবস্থার মধ্য রয়েছে, এখানে স্বৈরাচারীরা কৃতিত্ব বিস্তার করছে বিশ্বব্যাপী মানবাধিকার দমন করা হচ্ছে,
এ নিয়ে বিষয়ে নির্দিষ্ট কোন দেশের নাম উল্লেখ করেননি, তবে বর্তমান বিশ্ব পরিস্থিতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তন ও চীনের প্রভাব বিস্তারের সঙ্গে তার মন্তব্য সম্পর্কিত বলে মনে করা হচ্ছে, জাতিসংঘ মহাসচিব আন্ডোনিও গুতেরেস বলেন, একটির পর একটি মানবাধিকার খর্ব করা হচ্ছে কারণ শাসকরা জনগণের ক্ষমতাকে ভয় পায়, তিনি আরো ও বলেন যুদ্ধ পরিচালনাকারী সরকারগুলো আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদকে অগগ্ৰাহ্য করছে, যার ফলে সাধারণ মানুষ তাদের খাদ্য, পানি ও শিক্ষার অধিকার হারাচ্ছে,ভলকার টার্ক জানান, বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষার ঐক্যবদ্ধ প্রচেষ্টা এখন সংকুচিত, স্বৈরাশাসক ও ক্ষমতাধর ব্যক্তিরা এই ভিত্তি দুর্বল করে দিচ্ছে, বর্তমানে এক নায়ক তান্ত্রিক সরকার গুলো বিশ্বের মোট অর্থনীতির এক তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করছে, যা তিরিশ বছর আগের তুলনায় দ্বিগুণ, মানবাধিকার ও আইনের শাসন যেন ব্যক্তি সমাজ ও আন্তর্জাতিক  সম্পর্কের মূল ভিত্তি থাকে, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি,


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ