শাওন হ*ত্যা মামলার নথি গায়েব পুলিশ সুপার কার্য্যলয় থেকে গণমাধ্যমে কি বলবেন পুলিশ সুপার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৭ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ সেলিম সাজ্জাদ
স্টাফ রিপোর্টার,ময়মনসিংহঃ
ময়মনসিং আলোচিত হত্যা মামলার নথি গায়েব এসপি অফিস থেকে । এ রকম একটি সংবাদ দৈনিক ডেইলি কণ্ঠে প্রকাশিত হয়েছে প্রায় ১২ ঘন্টা পূর্বে ।
ছাত্রলীগ নেতা শাওন হত্যারপর লাশ দাফন হয় । সেই লাশ কবর থেকে তুলে পোষ্টমডেম করা হয় । এই হ*ত্যা মামলায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল হক শামীমসহ ৯ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল হয়েছে । দৈনিক ডেইলি কণ্ঠ প্রকাশ করে যে মুল নথি এসপি অফিস থেকে টাকার বিনিময়ে গায়েব করা হয়েছে । ময়মনসিংহ জেলা পুলিশ সুপার বিষয়টি কি গণমাধ্যমকর্মীদের পরিস্কার করবেন ?
প্রকৃত ঘটনাটা কি ?
বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের সময় যেসব পুলিশ অফিসার শেখ হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রেখেছিলো সেই সব পুলিশ অফিসার জেলা পুলিশ কার্যলয়ে এখনো রয়ে গেছে । বর্তমান দক্ষ পুলিশ সুপারের সুনাম নষ্ট করার জন্য যারা কাজ করছে তাদের খুঁজে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা অতি জরুরী বলে মনে করছেন নগরের সাধারন মানুষ । নথি গায়েবের ঘটনা নগর জুড়ে আলোচনার ঝড় । শেখ হাসিনা পালিয়ে গেলেও আমিনুল হক শামীমের ক্ষমতা সকল বিভাগেই আরো শক্তিশালী ভূমিকা রাখছে বলে ময়মনসিংহবাসীর কাছে পরিষ্কার হয়ে উঠেছে ।
আপনার মতামত লিখুন :