মাদকমুক্ত সমাজ গঠনে ঝিকরগাছায় তরুণদের মাঝে ফুটবল বিতরণ করলেন সাফফাত আরা সাঈদ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


ইনকিয়াদ আহম্মেদ রাফিন 
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি: 

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবকদের মাঝে সরকারি উদ্যোগে ফুটবল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার দোস্তপুর এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উপ-সহকারী প্রকৌশলী মো. টিপু সুলতান। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, ক্রীড়াপ্রেমী এবং বিভিন্ন ইউনিয়নের তরুণরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন, “মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হলে তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। মাদককে ‘না’ বলে মাঠে নামতে হবে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে যুবসমাজ সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।”

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠন ও যুবকদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ ও খেলাধুলার আয়োজন হলে তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে তারা মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থেকে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ