জাঁকজমক পূর্ণ ভাবে উদযাপিত হয়েছে দৈনিক মুক্তি সমাচার পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
এম মনিরুল ইসলাম
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
বহুল প্রচলিত মুক্তি সমাচার পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলন মেলা ও দিনব্যাপী রকমারি আয়োজনে বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
কেরানীগঞ্জ জেলার কলাতিয়া মানিকদি গ্রীন স্কয়ার ক্যাফে পার্কে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুর রহিম সবুজের সভাপতিত্বে ১২-০২-২০২৫ (বুধবার)স্বনামধন্য পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে,আলোচনা সভা সাংবাদিক, সম্পাদক ও উপদেষ্টা মন্ডলীর মিলন মেলা উৎসব মুখর পরিবেশে,দিনব্যাপী বাহারি খাবার ও দোয়া অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। জানা যায়, দৈনিক মুক্তি সমাচার পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব মাসুদ রানা মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন,তিনি বলেন সাংবাদিক জাতির বিবেক।তারা বিনা বেতনে সমাজের সত্য মিথ্যা সমাজে,জনসম্মুখে প্রকাশ করে। দেশ ও নির্যাতিত মানুষের পক্ষে সর্বদা লড়াই করে।এ মহান পেশায় সকলকে সততার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান তিনি বলেন,আদর্শ সাংবাদিক তার নৈতিকতা ও সততা দ্বারা জনগণ ও দেশের মঙ্গলে করণীয় যাবতীয় কর্মকাণ্ড চলমান রাখেন।সত্য মিথ্যা যাচাই-পূর্বক গণমাধ্যম কর্মী লাঞ্ছিত হলে,সেখানে আমরা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলব। প্রধান অতিথির আসন অলিম্পিক অলংকৃত করে মূল্যবান বক্তব্য রাখেন,
ঢাকা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র জার্নালিস্ট, আওরঙ্গজেব কামান তিনি দৈনিক মুক্তি সমাচার পত্রিকার সাফল্য কামনা করেন।আমরা সম্মিলিতভাবে সততার সাথে কাজ করে সমাজে সত্য প্রতিষ্ঠিত করতে চাই সততার উপর আমাদের প্রতিষ্ঠানটিকে দাঁড় করাতে চাই।আমরা বৈষম্যহীন সাংবাদিক সমাজ গড়তে চাই।দল মত নির্বিশেষে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে আমরা এই নিরাপত্তা চাই।
ঢাকা প্রেসক্লাব সর্বক্ষণই সাংবাদিকদের কল্যাণে কাজ করে চলেছে।আমরা দাবি জানাতে চাই,একজন গণমাধ্যম কর্মীর বেতন ভাতার ব্যবস্থা করতে হবে।অন্যথায় সাংবাদিকের কলম কথা বলবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত মোল্লা।
ভারপ্রাপ্ত সম্পাদক ইঞ্জিনিয়ার আল আমিন মোল্লার সঞ্চালনায়, অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন,
স্ট্রিটেক ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ আলমগীর হোসেন দৈনিক মুক্তি সমাচার পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি।মোঃ মুজিবুর রহমান,নির্বাহী সম্পাদক মোঃ পিয়ারুল ইসলাম,সাংবাদিক মিজানুর রহমান,শাহিনুর রহমান আকাশ,মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ বকুল শেখ মোঃ শামীম হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :