খুলনায় ছাত্রদল নেতা, রাজু মুন্না, ও শামীম আটক বিদেশি পিস্তল সহ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যূরো প্রধান খুলনাঃ



খুলনায় একটি বিদেশী  রিভলবার, গুলি ও ২৭০ পিস ইয়াবাসহ সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাজু আহমেদ ও সাবেক যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন মুন্নাকে আটক করেছে যৌথবাহিনী,

সোমবার রাতে নগরীর শিপইয়ার্ড সড়কের চানমারি বাজারের তিনটি বাড়িতে অভিযান চালিয়ে রাজু সহ মোট ৫,জনকে আটক করা হয়, আটক আরেকজন হলেন শরণখোলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামীম হোসেন, 

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন 

আটককৃতরা হলেন, খুলনা থানাধীন শিপইয়ার্ড এলাকার রুপসা ইস্টার্ন রোডের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ রাজু আহমেদ, একই এলাকার বাসিন্দা শামসুর রহমানের ছেলে জুনায়েদ হোসেন মুন্না, চানমারি মাস্টার পাড়া এলাকার বাসিন্দার শওকাত হোসেনের ছেলে মিরাজ, চানমারি ২ গলির বাসিন্দা জয়নালের ছেলে নিরব ইসলাম জিয়া এবং বাগেরহাট জেলার স্বরণখোলা উপজেলার রায়েন্দা বাজার উত্তর কাসেমতলা গ্রামের হানিম শিকদারের ছেলে শামীম হোসেন,

স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনী এবং পুলিশের একটি যৌথ অভিযান নগরীর শিপইয়ার্ড এবং চানমারি এলাকার পরিচালন করে, অভিযানটি মধ্যরাতে থেকে শুরু হয় ভোর সাড়ে ৬,টা পর্যন্ত চলে।

এ সময় তারা ওই ২,টি এলাকার ৩,টি বাসায় অভিযান চালায়, চানমারি ইউনুস তালুকদারের বাড়ি থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি এবং ২৭০ পিস ইয়াবা সহ পা ৫,জনকে গ্রেফতার করে যৌথবাহিনীর সদস্যরা, ৫ জন ওই বাড়িতে সঙ্ঘবদ্ধ ভাবে অবস্থান করছিল, এদের মধ্যে রাজু আহমেদ খুলনা সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক  বলে ওই সূত্রটি জানায়, 

খুলনা সদর থানা অফিসার ইনচার্জ হাওলাদার সান ওয়ার হুসাইন মাসুম বলেন , রাতে বিদেশি পিস্তল গুলি এবং মাদকদ্রব্য সহ ৫,জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী, ওই ৫,জন ব্যতীত আরও অনেকে রাতে আটক করা হয়, চানমারী এবং শিপইয়ার্ড এলাকা থেকে, পরে তাদের অনেককে ছেড়ে দেওয়া হচ্ছে, তবে এই ৫,জনের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি এ প্রতিবেদককে আরো ও জানান


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ