শৈলকুপায় উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শৈলকুপায় উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
_____________________________
“ঘোর আঁধারে পথ দেখাবে আগুনের নিশান” — প্রতিপাদ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে শৈলকুপায়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উদ্বোধনী পর্ব শেষে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুর উদ্দীন আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন উদীচী ঝিনাইদহ জেলা সংসদের সভাপতি কে এম শরীফুল ইসলাম।
সঞ্চালনায় ছিলেন উদীচী শৈলকুপা শাখা সংসদের সাধারণ সম্পাদক বায়েজিদ চাষা ও জেলা সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিটুল।
আলোচনা পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বশির আহমেদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখপাড়া শাখার সাধারণ সম্পাদক জয় মালাকার, বন্ধু প্রতীম সংগঠন দিবালোকের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, লালন পরিষদের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের এড. আসাদুল ইসলাম, উদীচীর উপদেষ্টা স্বপন বাগচী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল জলিল জোয়ার্দার ও বীরমুক্তিযোদ্ধা শ্যামল রায় প্রমুখ।
পরিশেষে উদীচীর শিল্পীরা মনোজ্ঞ সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
আপনার মতামত লিখুন :