সুনামগঞ্জে চলতি নদীতে প্রশাসনের অভিযান - ড্রেজার মেশিন সহ দুটি নৌকা আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
সুনামগঞ্জে চলতি নদীতে প্রশাসনের অভিযান - ড্রেজার মেশিন সহ দুটি নৌকা আটক
______________________________
সুনামগঞ্জ সদর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম যোগদান করেই রাষ্ট্রীয় সম্পদ লুটপাটকারীদের বিরুদ্ধে অভিযানে নামেন প্রথম দিনেই সোমবার ৮ডিসেম্বর সকালে সুনামগঞ্জ সদরের আলোচিত ধুপাজান চলতি নদীতে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহত দুটি নৌকা সহ একটি ড্রেজার মেশিন আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ধোপাজান নদীর বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অসাধু একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ হুমকির মুখে পড়ে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি নজরে আসতেই নবাগত ওসি রতন শেখ পিপিএম দ্রুত অভিযান পরিচালনার নির্দেশ দেন।
অভিযান পরিচালনাকালে ওসি বলেন, “নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান। অবৈধ বালু উত্তোলন কোনভাবেই বরদাশত করা হবে না। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
জব্দ করা ড্রেজার মেশিন ও নৌকাগুলো হেফাজতে নিয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা নবাগত ওসির এমন দ্রুত উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের অভিযান নদী ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে আরও কঠোর তদারকির দাবি জানান।।
শফিকুল বারী সুনামগঞ্জ প্রতিনিধি
আপনার মতামত লিখুন :