বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ আশরাফুল হক বাবু
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য জনাব রবিউল আওয়াল লাভলু এমপি।
মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর নেতৃত্ব ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার কথা স্মরণ করেন।
আপনার মতামত লিখুন :