নোয়াখালীতে সাহিত্য নিকেতন ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


প্রত্যন্ত এলাকার মেধাবী শিক্ষার্থীদের পাশে সাহিত্য নিকেতন ফাউন্ডেশন


নোয়াখালীর বেগমগঞ্জে সাহিত্য নিকেতন ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কাজিরহাট শহীদ আমান উল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক ও হক বেকারীর ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল হক রেজু।

এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা কমিটির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিএসসি, উপদেষ্টা কাত্তির্ক লাল ভৌমিক, আবু নাসের দুলাল, ফজলুল হক কিরন, মো. মোজাম্মেল হোসেন ভুঁইয়া, ফজলুল হক বিপ্লব ও আবদুল মালেক।

বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার ৫৭টি বিদ্যালয়ের ৩য় থেকে ১০ম শ্রেণির প্রায় সতেরশ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। উত্তরপত্র নিরপেক্ষভাবে যাচাই শেষে প্রতিটি শ্রেণি থেকে ১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক রেজাউল হক রেজু বলেন,

> “প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শহরের শিক্ষার্থীদের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতেই আমাদের এই উদ্যোগ। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে প্রায় ৩০ বছর ধরে আমরা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছি।”


এ বছর সাহিত্য নিকেতন ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।


সাইফুল ইসলাম, 
নোয়াখালী জেলা প্রতিনিধি:

https://youtu.be/P2V4UQDWmqU?si=z-KALAtGhFRwqsWk


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ