গত ২৪ ঘন্টায় আরো ও ১০ জনের করোনা সনাক্ত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১১ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু 
ব্যূরো প্রধান খুলনাঃ



দেশে গত ২৪ ঘন্টায় ১০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে, ১০৭ জনের নমুনা পরীক্ষা করে এই ১০‌ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, তবে ২৪ ঘন্টায় আক্রান্ত কার ও মৃত্যু হয়নি, এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনে, বুধবার ( ১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত ২৪ ঘন্টায় আক্রান্তদের প্রত্যেকে ঢাকা মহানগরীর এলাকার বাসিন্দা এর আগে গতকাল ১০ জুন ১০১ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘন্টাই করোনা থেকে সুস্থ হয়েছেন দুইজন এর ফলে এ  সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জনে দাঁড়িয়েছে।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট সনাক্তের হাত ১৩. দশমিক,০৫ শতাংশ আর গত ২৪ ঘন্টায় সনাক্তের হার ০৯ দশমিক ৩৫ শতাংশ।

২০২০ সালে ৮ মার্চ দেশে প্রথম ৩,জনের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়, এর ১০ দিনের পর ওই বছরে ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়, ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন করোনায়‌ সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ