কেন্দুয়ায় নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ পুকুরে উদ্ধার


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোঃ নাজমুল ইসলাম,নেত্রকোণা :

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নিখোঁজ হওয়ার এক দিন পর সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বহুলী গ্রামের একটি পুকুর থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুনায়েদ আহম্মদ (১৩) বহুলী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে জুনায়েদ নিখোঁজ ছিল। বুধবার দুপুরে বহুলী গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে কেন্দুয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় তদন্ত চলছে।



ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ