বৈষ্ণব কবি রাধারমন স্মরণে দিরাই ধামাইল উৎসব অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৬ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

বিশেষ প্রতিনিধি 
দিরাই,সুনামগঞ্জঃ



বৈষ্ণব কবি রাধারমণ দত্ত'র স্মরণে হাওরের জেলা সুনামগঞ্জের দিরাই উপজেলার চাঁন্দপুর  গ্রামে শিব মন্দির প্রাঙ্গনে ধামাইল উৎসব অনুষ্টিত হয়েছে। লোকসংগীত একাডেমী টুক দিরাই ও  দিরাই  টুয়েন্টিফোর নিউজের আয়োজনে  ধামাইল উৎসব অনুষ্টিত হয়। সতীশ চন্দ্র তালুকদারের সভাপতিত্বে  সংগীত শিক্ষক শিমুল পাল ও দিপু মনি দাশের যৌথ সঞ্চালনায়  প্রধান অতিথি'র বক্তব্য রাখেন শিক্ষক, কবি, লেখক ও সহ-সভাপতি, বাংলাদেশ ধামইল উন্নয়ন পরিষদ মোঃ মোশাররফ হোসেন মুছা , প্রধান আলোচক: দ্রুপদ চৌধুরী নূপুর, সাংবাদিক, কবি ও সহ-সভাপতি, বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ, বিশেষ অতিথি বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের আজীবন সম্মাননা প্রাপ্ত প্রবীন  শিল্পী কুম কুম চন্দ্র।

বিশেষ অতিথি: চিনু চক্রবর্তী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ। বিশেষ অতিথি: সুপ্রভা রাণী কর, সাবেক প্রধান শিক্ষক ও কোষাধ্যক্ষ, বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ। বিশেষ অতিথি: মুজিবুর রহমান মুজিব, সভাপতি, অগ্নিবীণা সাংস্কৃতিক সমাজ কল্যাণ ও সেবা পরিষদ। বিশেষ অতিথি: রঞ্জিত কুমার দাস (রণ), সভাপতি, লোক সংগীত একাডেমী টুক দিরাই
আরো বক্তব্য রাখেন, সচিশ চন্দ্র তালুকদার, 
নিপা সৌত্রধর, সিজন রায় , দিপু মনি দাশ,
শ্রাবন্ত্রী  দাশ, অনেকেই সুনামগঞ্জ জেলার ভিবিন্ন এলাকা থেকে ১৬ টি ধল অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক  ইতালি প্রবাসী ও  দিরাই নিউজ 24 পরিচালক   সঞ্জয় কুমার রায় শিপলু, বলেন রাধারমণ ছিলেন আমাদের গুনীধর বিভিন্ন কালজয়ী গানের মহাজন। তার গান আজো দেশের গন্ডি পেরিয়ে বহিবিশ্বে চলছে। আমাদের মধ্যে রাধারমনের স্মৃতিকে ধরে রাখতে আমরা এ আয়োজন করেছি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ