বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ উপলক্ষে সম্পাদক পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৪ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ উপলক্ষে সম্পাদক পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা


শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা,



যে দেশে প্রশ্ন করার জন্য সাংবাদিকের চাকরি যায়, সে দেশে আমরা মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি, এর দায় সরকারকে দেবো নাকি আর কাকে দেবো জানিনা,-এমন মন্তব্য করেছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, 
রোববার ( ৪ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ উপলক্ষে সম্পাদক পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি,
জাতীয় প্রেসক্লাবে  আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সভাপতি ও দেয় ডেইলি স্টার এর সম্পাদক মাহফুজ আলম, সভা সঞ্চালনা করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ,  মতিউর রহমান চৌধুরী বলেন, গণমাধ্যম ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়, আমাদের কথা বলতে দিতে হবে, লিখতে দিতে হবে, প্রশ্ন করতে দিতে হবে, তাহলে গণমাধ্যম মুক্তির স্বাদ পাবে, 
আলোচনায় আরো অংশ নেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের সভাপতি  মাহমুদুর রহমান মান্না, সম্পাদক পরিষদের সহ-সভাপতি ও নিউ এজ- এর সম্পাদক নুরুল কবির গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম,
আলোচনায় বক্তারা দেশের গণমাধ্যমের বর্তমান অবস্থা সংবাদপত্রের স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারের নানা দিক তুলে ধরেন


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ