দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ অভিযান


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

তানিম আহমেদ 
নালিতাবাড়ী শেরপুর) প্রতিনিধিঃ



দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নে শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানটি মালিঝি নদী, গোল্লা বিল, নিজলা বিল এবং বড়বিলা বিল এলাকায় পরিচালিত হয়। এ সময় ৪২টি চায়না দুয়ারি জাল এবং প্রায় ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে তা ধ্বংস করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২.৫ লক্ষ টাকা।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মৎস্য অফিসার, নালিতাবাড়ী।
এই উদ্যোগের মাধ্যমে দেশীয় মাছের প্রজনন মৌসুমে তাদের নিরাপদ বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি অবৈধভাবে মাছ শিকারের প্রবণতা রোধে প্রশাসনের কঠোর অবস্থানের প্রতিফলন ঘটেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ