এপিবিএন সদর দপ্তরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মাহমুদ ইয়াসিন,
স্টাফ রিপোর্টারঃ
আজ ৫ আগস্ট "জুলাই গণঅভ্যুত্থান দিবস" উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারী সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় এপিবিএন হেডকোয়ার্টার্সের কেন্দ্রীয় মসজিদে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আজ বাদ যোহর এই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এপিবিএন সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস্) জনাব মোঃ আবুল খায়েরের পরিচালনায় অনুষ্ঠিত এই মোনাজাতে সকল শহীদের আত্মার শান্তি কামনা করা হয়। একই সাথে, মহান আল্লাহর দরবারে দেশের সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এই দোয়া মাহফিলে এপিবিএনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। তারা গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদদের স্মরণ করেন এবং তাদের ত্যাগ ও আত্মবলিদানের প্রতি সম্মান জানান।
আপনার মতামত লিখুন :