প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ইউ.এ.ই (UAE) রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | 
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (UAE) রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আলহমুদি আজ মঙ্গলবার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

​দুই সদস্যের প্রতিনিধি দলের এই সফরে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

​বৈঠকের মূল বিষয়সমূহ:-
​প্রতিরক্ষা সহযোগিতা: বাংলাদেশ ও ইউএই-এর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ককে আরও সুদৃঢ়, গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করা হয়।

১/ ​সক্ষমতা বৃদ্ধি:- দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, উন্নত প্রশিক্ষণ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে মতবিনিময় হয়।

২/ ​নিরাপত্তা ও স্থিতিশীলতা:- আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

​বৈঠক শেষে উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে, পারস্পরিক আস্থা ও অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই সম্পর্ক ভবিষ্যতে দুই দেশের কৌশলগত সহযোগিতাকে আরও সুসংহত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ