ঝিকরগাছায় শিওরদাহ স্কুলের এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও ঝাড়ুমিছিল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছার নির্বাসখোলা ইউনিয়নে শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আশরাফুজ্জামান সাগর অন্যায়ভাবে হওয়ায় এর বিরুদ্ধে তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১০ টায় শিহরদাহ বাজারে এ মানববন্ধন ও ঝাড়ুমিছিল অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে এক ঝাড়ু মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে।
নির্বাসখোলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি ইমামুল রহমান এর সভাপতিত্বে ও শফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নির্বাসখোলা ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি সুমন কবির, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান কবির, বিশিষ্ট ব্যবসায়ী এবং যুবনেতা মুকুল হোসেন, আজগর আলী, সাবিনা বেগম আবেদা বেগম, খাদিজা আক্তার, লাবনী বেগম প্রমুখ।
এ দিকে বিদ্যালয়ের রেজুলেশন অনুযায়ী জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর মো: শাহজালাল, মেহেদী হাসান ও ইমাম হাসান নামের ৩ জনের উল্লিখিত এডহক কমিটির সভাপতি প্রার্থী হিসেবে প্রস্তাব দেওয়া হয়।
অথচ সভাপতি পদে প্রস্তাবিত ৩ প্রার্থীকে বাদ দিয়ে আশরাফুজ্জামান নামের একজনকে গত ২৭ আগষ্ট যশোর শিক্ষাবোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এডহক কমিটিতে চুড়ান্তভাবে মনোনীত করা হয়।
এ বিষয়ে শিহরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক কুমার অকপটে এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি রেজুলেশন এর মাধ্যমে যে তিনজনের নাম প্রস্তাব করেছিলাম তাদের মধ্যে কেউ সভাপতি মনোনীত হননি। বর্তমান এডহক কমিটির সভাপতি আশরাফুজ্জামান কিভাবে সভাপতি মনোনীত হয়েছেন তা তিনি অবগত নন বলে দাবি করেন।
এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো : শাহিদুল ইসলাম বলেন, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সিদ্ধান্তের ব্যাপার। এ বিষয়ে এর বেশি কিছু বলতে তিনি অনিচ্ছুক প্রকাশ করেন।
স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি করতে গঠনতন্ত্রের নিয়মানুযায়ী এলাকার মধ্যে থেকে যোগ্য একজনকে সভাপতি পদে মনোনীত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ মানববন্ধন ও ঝাড়ুমিছিল থেকে জোর দাবি জানিয়েছেন।
তবে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার সর্বসাধারণের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তা ছাড়া অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে।
আপনার মতামত লিখুন :