তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শুরু, বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতারা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৭ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
খুলনার সার্কিট হাউজ মাঠে শুরু হয়েছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ, বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, ও স্বেচ্ছাসেবক দল, এই সমাবেশের আয়োজন করেছে, খুলনা ও বরিশাল বিভাগের বিপুল সংখ্যক তরুণ নেতাকর্মী সমাবেশে যোগ দিয়েছেন,
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন,
সমাবেশে সভাপতিত্ব করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সঞ্চালনা করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাকিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, পৃথক মিছিল নিয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ যোগ দিয়েছেন খুলনা মহানগর বিএনপি'র সাবেক সভাপতি ও খুলনা দুই আসনের সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর অনুসারীরা, শনিবার ( ১৭ মে) বিকাল ৪,টায় নগরীর পাওয়ার হাউস মোড় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল শুরু করেন নজরুল ইসলাম মঞ্জু,এ সময় তার সঙ্গে খুলনা মহানগর বিএনপি আগের কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন,
আপনার মতামত লিখুন :