খুলনায় কোটি টাকা চাঁদা দাবি, ফাঁদ পেতে ধরা হলো তিনজনকে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
খুলনায় এক ব্যবসায়ীকে জিম্মি করে কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল জাতীয় নাগরিক কমিটির কয়েক নেতা পরিচয়, জিমি দশা থেকে ব্যবসায়ীকে মুক্ত করতে পরিবারে সদস্যরা ৫০ লাখ টাকা জোগাড় করার প্রতিশ্রুতিতে টাকা আনতে গিয়ে ওই বাড়িতে গিয়ে ধরা পড়লেন চক্করের ৩ সদস্য, তবে তিনজনের মধ্য একজনের নাম পাওয়া গেছে, যার নাম ইমন মোল্লা,
তিনি নগরীর বসুপারা এতিমখানা রোডের বাসিন্দা আজগর মোল্লার ছেলে, শনিবার (২২ মার্চ) দিবাগত রাতে নগরীর লবণ চড়া থানা দিন দরগা রোডে এ ঘটনাটি ঘটে, ধূত তিনজনকে নিয়ে ভিকটিমকে উদ্ধারের অভিযানে চলছে, এজন্য বিস্তারিত কিছু বলা যাচ্ছে না বলে উল্লেখ করেছেন নগর গোয়েন্দা পুলিশের (ওসি) তৈমুর আলম,
এদিকে ফাঁদ পাতা হোয়াটসঅ্যাপের, কথোপকথন থেকে জানা গেছে জাতীয় নাগরিক কমিটির নেতা পরিচয় জিম্মি করা ব্যবসায়ীর ছেলের মোবাইলে রিং দিয়ে এক কোটি (কোটি উল্লেখ না করে শুধুমাত্র এক উচ্চারণ করা হয়) টাকা চাঁদা দাবি করে বলা হয়, শোনো আমি বলি তোমাকে, গতকাল তো তোমাকে একটা কথা আমি বলে আসছিলাম তাই না? আমি একের কথা বলেছিলাম এ ঘটনা তো আমি ঘটায়নি, নিশ্চয়ই এর উপরে আরো কেউ না কেউ আছে এইতো বোঝো তোমরা,
বা কারো না কারো সিদ্ধান্তে এটা হচ্ছে, এটা যদি না বোঝো তাহলে তো বোকামি হবে, ঢাকায় লোকজন এর সঙ্গে ইনভল্ভ এখন আমি বলি, গতকালকে আমি তোমাকে বলে আসছি হার্ড ভাবে যে, আজকে তোমাদের সার্বিক অবস্থা দেখে আমি ফাইট দিয়েছি, কথা বলেছি, আমি আমার জায়গা থেকে ফাইট দিয়ে বলেছি এক কোনভাবে সম্ভব না,
ফিফটি দিতে হবে, এভাবে ছয় মিনিট ৫০ সেকেন্ডের কথায় চাঁদাবাজির পুরো চিত্র ফুটে ওঠে, ওই চক্রের সঙ্গে ৩০ জন সদস্য রয়েছে বলেও কথোপকথনে, বেরিয়ে আসে, রাতে টাকা নেওয়ার জন্য ওই ব্যবসায়ীর বাড়িতে যান চক্রের তিনজন , এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আশপাশে অবস্থান করে, হাতেনাতে ওই তিনজনকে আটক করে, পরে তাদের নিয়ে জিম্মি থেকে ব্যবসায়ীকে উদ্ধারে অভিযানে নেমেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা,
তবে সর্বশেষ জানা গেছে অপহরণ করা ওই ব্যবসায়ীর নাম নূর আলম (৫৬) এবং তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার স্থায়ী বাসিন্দা, বর্তমানে তিনি কে এমপির লবণচড়া থানাধীন দরগা রোডে বসবাস করেন, রাত সাড়ে এ সাড়ে ১২ টার দিকে তাকে উদ্ধার,করা হয় বলে গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়,
অপরাধী চক্রের মোবাইল কল লিস্ট পরীক্ষা করে এর সঙ্গে আরও যারা জড়িত তাদেরকে সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে,
আপনার মতামত লিখুন :