ঝিকরগাছা বল্লা দাখিল মাদ্রাসায় মা সমাবেশ অনুষ্ঠিত।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা প্রতিনিধি:
ঝিকরগাছা উপজেলার বল্লা দাখিল মাদ্রাসায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী মাদ্রাসার অন্যতম জমি দাতা, কবি ও কথা সাহিত্যেক, রেজা নুর(সাইফুল্লাহ)এছাড়া আরও উপস্থিত ছিলেন বল্লা দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি মো: নজরুল ইসলাম (নৌ: অব:), বল্লা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও বিশিষ্ট ইসলামি আলোচক মাওলানা আব্দুল্লাহ আল মামুন নিজামী, বল্লা বাজার কমিটির সভাপতি আতিয়ার রহমান, বিশিষ্ট সমাজসেবক শাহ জালাল,বল্লা ঈদগাহ মসজিদ কমপ্লেক্স এর সভাপতি আবু তালেব, বল্লা সাদ কিন্ডারগার্টেন এর প্রিন্সিপাল নুর মোহাম্মদ, যুব নেতা জিয়াউর রহমান এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ প্রমুখ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান আধুনিকায়নের যুগে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অনেক। শিক্ষিত মা'ই গ্রাম, সমাজ ও দেশকে সুন্দর করার ক্ষেত্রে অগ্রনী ভুমিকা পালন করতে পারে। আল্লাহ বল্লা দাখিল মাদ্রাসাকে যেন কবুল করেন সেজন্য সকলের কাছে দোয়া চান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নুরুল ইসলাম। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আপনার মতামত লিখুন :