সহবতপুরে চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেনের মতবিনিময় সভা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ আশরাফুল হক বাবু, নাগরপুর টাংগাইল :
নাগরপুর উপজেলার ২ নম্বর সহবতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল হোসেনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বাটরা এলাকায় চেয়ারম্যান প্রার্থীর নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী মিয়া। সভা সঞ্চালনা করেন মোঃ মনির হোসেন। এ সময় চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল হোসেন উপস্থিত নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম নুরু, নাগরপুর উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ হারুন অর রশিদ, সাবেক ওয়ারেন্ট অফিসার মোতালেব হোসেন, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মিজানুর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল হাবিবুর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শামছুল হক, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিদ্দিকুর রহমান, কোনাবাড়ির বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন কনক, সহবতপুর ইউনিয়ন হিন্দু ট্রাস্ট ফাউন্ডেশনের সভাপতি সুভাষ কর্মকার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কাউছার হামিদ এবং নাসকের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মতবিনিময়কালে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল হোসেন বলেন, সহবতপুর ইউনিয়নের মানুষের সার্বিক কল্যাণ, এলাকার উন্নয়ন, সুশাসন ও নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি কাজ করতে চান। ইউনিয়নের মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলো সরাসরি শুনে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভায় উপস্থিত বক্তারা সহবতপুর ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও নাগরিক সেবা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :