নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

 নালিতাবাড়ী (প্রতিনিধি) শেরপুরঃ


শেরপুরের নালিতাবাড়ীতে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা শহরের প্রধান সড়কে ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠন নালিতাবাড়ী এর আয়োজনে ও সাধারণ জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানবন্ধনে সংক্ষিপ্ত আলোচনা সভায়, শাহিন আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মশিউর রহমান, সাদরুল আহসান মাসুম, ডাঃ আরিফুল ইসলাম সুজন, রফিকুল ইসলাম, জোবায়ের আলম, খন্দকার আব্দুল আলীম, হাবিবুল্লাহ পাহাড়ী, অমা রাণী দেবসেন, উমর ফারুক, সারোয়ার হোসাইন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সাম্প্রতিক সময়ে সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।

ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠন নালিতাবাড়ী'র অন্যতম সদস্য সারোয়ার হোসাইন এর সভাপতিত্বে  বলেন, শুধু প্রতিবাদ নয়, সামাজিকভাবে ধর্ষণের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। এবং  ধর্ষণের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বক্তব্যে ধর্ষণ বন্ধে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এসময় , প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি আব্দুল মান্নান সোহেল, উপজেলা প্রেসক্লাব সভাপতি সাইফুল ইসলাম, রুহুল সিদ্দিকী রুমান, গাজীপুর এমএএস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাজাহারুল ইসলাম আরিফ, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফ, ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের সকল সদস্যসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ এবং সর্বস্তরের নারী পুরুষ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ