খুলনা সদর থানার সাবেক ওসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ



খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত, তিন দফা সমান জারির পরেও আদালতে হাজির না হওয়ায় রবিবার ( ২৩ মার্চ) খুলনা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালত এই পরোয়ানা জারি করেন,
হাসান আল মামুন বর্তমানে জামালপুর জেলার মাদারগঞ্জ মডেল থানার ওসি হিসেবে কর্মরত রয়েছেন, 
মামলার বাঁধি পক্ষের আইনজীবী তৌহিদুর রহমান তুষার জানান, ২০২২ সালের ৫ জানুয়ারি বিএনপি'র কর্মসূচিতে হামলা চালিয়ে খুলনা মহানগর বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমকে নির্মমভাবে পিটিয়ে যখন করে হাসান আল মামুন, এতে ফখরুল আলমের একটি চোখ নষ্ট হয়ে যায়, এ ঘটনায় ২০২৪ সালের ১৯ আগস্ট হাসান আল মামুনের বিরুদ্ধে নিয়াতন ও হত্যা চেষ্টা অভিযোগে আদালতে মামলা দায়ের করেন ফখরুল আলম, আদালতের নির্দেশে মামলাটি পিবিআই 

তদন্ত করেছে,

তুষার জানান, আসামি হাসান আল মামুনকে আদালতে হাজির হতে তিন বার সমনজারি করেন আদালত, কিন্তু একবারও তিনি উপস্থিত হননি, আদালতের নির্দেশ অবমাননা করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ