ঝিকরগাছায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


ইনকিয়াদ আহম্মেদ রাফিন 
 ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি : 

যশোরের ঝিকরগাছায় বিষধর সাপের কামড়ে রাকিবুল হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৬ জুন (শুক্রবার) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাকিবুল ঝিকরগাছা উপজেলার শিমুলিয়ার জাফরনগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। নিহতের স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীররাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় রাকিবুলকে সাপে কামড় দেয়। ঝাড়ফুঁকের পর তাকে শুক্রবার ভোর ৬ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭ টার দিকে রাকিবুল মারা যান। 

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা.বিচিত্র মল্লিক জানান,রাকিবুলের বাম হাতের আঙ্গুলে সাপে কামড়ের চিহ্ন রয়েছে। বিষধর সাপে কামড়ের পর তাকে দেরি করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে যথাযথ চিকিৎসাসেবা প্রদান করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ