ময়মনসিংহ বীজ মোড়ে দিনদুপুরে প্রকাশ্যে চুরি, চোরের উৎপাত বেড়ে জনমনে আতঙ্ক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ময়মনসিংহ বীজ মোড়ে দিনদুপুরে প্রকাশ্যে চুরি, চোরের উৎপাত বেড়ে জনমনে আতঙ্ক
______________________________
ময়মনসিংহ শহরের ব্যস্ততম এলাকা বীজ মোড়ে দিন দিন বেড়েই চলেছে চোরের উৎপাত। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি দিনদুপুরেই প্রকাশ্যে চুরি করতে দেখা গেছে একাধিক চোরকে, যা নিয়ে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের ব্যস্ত সময়ে লোকসমাগম থাকলেও সুযোগ বুঝে চোরচক্র সক্রিয়ভাবে মোবাইল ফোন, মানিব্যাগ ও মূল্যবান সামগ্রী চুরি করছে। অনেক ক্ষেত্রে প্রকাশ্যে চুরি হলেও ভুক্তভোগীরা ভয়ে বা ঝামেলার আশঙ্কায় প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, “বীজ মোড় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। কিন্তু পর্যাপ্ত পুলিশি টহল না থাকায় চোরেরা বেপরোয়া হয়ে উঠেছে।” কেউ কেউ জানান, একাধিকবার চুরির ঘটনা ঘটলেও তাৎক্ষণিক কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে বীজ মোড়ে নিয়মিত পুলিশ টহল জোরদার, সিসিটিভি ক্যামেরার সংখ্যা বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
জামাল খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
আপনার মতামত লিখুন :