নীলফামারীর কিশোরগঞ্জে নকল ঔষুধ কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

নীলফামারীর কিশোরগঞ্জে নকল ঔষুধ কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা
___________________________


 নীলফামারীর কিশোরগঞ্জে নকল ঔষুধ ও খাদ্য তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রায় ৩ লক্ষ টাকার বিপুল পরিমাণ নকল ঔষুধ ও খাদ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নকল মালামালগুলো ভস্মীভূত ও কারখানা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী।

সোমবার(৮ডিসেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাজেডুমরিয়া সরকার পাড়া গ্রামে ওই নকল ঔষুধ ও খাদ্য কারখানায় অভিযান পরিচালনা করে তারা। জরিমানাকৃত কারখানার মালিক হল গোলাম রব্বানী। সে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া সরকারপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তি নকল ঔষুধ ও খাদ্য তৈরির কারখানার তথ্য পাওয়া হয়। কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া সরকারপাড়া গ্রামের গোলাম রব্বানীর বাড়িতে ওই কারখানায় অভিযান চালানো হয়। 

এসময় বিপুল পরিমাণ ক্যালসিয়াম ও ওমেপ্রাজল গ্রæপের নকল ঔষুধ ও নকল খাদ্য উদ্ধার করা হয়। নকল ঔষুধ প্রস্তুত ও প্যাকেটজাত করে সে বাজারে সরবরাহ করতো। উদ্ধারকৃত নকল ঔষুধ ও খাদ্যের আনুমানিক মূল্য হবে ৩ লক্ষ টাকা। পরে উদ্ধারকৃত মালামাল ভস্মীভূত করা হয়। এছাড়া কারখানার মালিক গোলাম রব্বানীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় জেলা ঔষুধ তত্তাবধায়ক মিতা রায় উপস্থিত ছিলেন। ঔষধ তত্তাবধায়ক মিতা রায় জানান, নকল ঔষুধ ও নকল খাদ্য সামগ্রী উদ্ধার করে ভস্মীভূত করা হয়েছে। ওই কারখানার মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভোক্তা অধিকার আইনে।

আব্দুস সালাম,
নীলফামারী প্রতিনিধিঃ 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ