‎শেরপুরের মেয়ে ৭ বছর বয়সী শিশু রামিসা রাজধানী ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মো: মামুন হোসেন,শেরপুর :
‎নিহত রামিসার পৈতৃক বাড়ি শেরপুর জেলা শহরের নয়ানীবাজার এলাকার খরমপুর মহল্লায়। জানা যায়, প্রায় দেড় যুগ আগে ব্যবসায়িক কারণে রামিসার বাবা হান্নান মোল্লা পরিবারসহ শেরপুর ছেড়ে ঢাকায় বসবাস শুরু করেন। তারা শেরপুরের এক সময়কার পরিচিত বস্ত্র ব্যবসায়ী ‘মোল্লা বস্ত্রালয়’ পরিবারের সদস্য,,
‎পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের ৭ নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়,,
‎হত্যার পর শিশুটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। মাথাবিহীন রক্তাক্ত দেহটি খাটের নিচ থেকে উদ্ধার করা হয় এবং বিচ্ছিন্ন মাথাটি পাওয়া যায় বাথরুমে,,
‎পুলিশের দাবি, রামিসাকে হত্যার পর পাশের ফ্ল্যাটে বসবাসকারী এক দম্পতি লাশ গুমের চেষ্টা করেছিল এ ঘটনায় প্রধান সন্দেহভাজন পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩৪) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ