নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা:
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান উপলক্ষে সারাদেশের ন্যায় যশোরের ঝিকরগাছা উপজেলায়ও বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। এ উপলক্ষে বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।
নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিউর রহমান, প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, থানার এসআই মো. হুসাইন।
এ সময় উপস্থিত ছিলেন,ঝিকরগাছা সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (এটিও) প্রবীর কাঞ্জিলাল, গোলাম কিবরিয়া, ড. তৌহিদুর রহমান ও নাজমুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হামজা, নাভারন ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আসাদুজ্জামান ।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং মা–সমাবেশের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পরে উপস্থিত শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও অতিথিরা বড় পর্দায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ করেন।
বক্তারা বলেন, একটি শিশুর শিক্ষা ও নৈতিক বিকাশে পরিবার, বিশেষ করে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এর আগে সকালে প্রধান অতিথি বিদ্যালয়ে উপস্থিত হলে কাবের শিক্ষার্থীরা তাকে গ্রান্ডইয়েল দিয়ে সম্মান জানায়।
আপনার মতামত লিখুন :