এস এম জামালের, প্রতিবেদনে
রাজধানীর ব্যস্ত সড়কে আজ এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়। স্ত্রীর বয়স হয়ে যাওয়ার অযুহাতে তাকে অবহেলা করে তরুণী প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন এক প্রৌঢ় স্বামী। তবে শেষ রক্ষা হয়নি; পথেই স্ত্রীর কাছে হাতেনাতে ধরা পড়েন তিনি।
ভুক্তভোগী ওই স্ত্রীর ভাষ্যমতে, ইদানীং সামান্য অজুহাতে তার স্বামী বাড়িতে ঝগড়া বাঁধাতেন এবং রাগ করে ঘর থেকে বেরিয়ে যেতেন। এরপর কয়েকদিন আর বাড়িতে ফিরতেন না। আজ তেমনি এক 'রাগ করে' বের হওয়ার পর তাকে এক তরুণীর সাথে হাত ধরে ঘুরতে দেখেন স্ত্রী।
ঘটনাস্থলেই ক্ষোভে ফেটে পড়েন স্ত্রী। তিনি স্বামীর প্রেমিকাকে আটকে রেখে জনসম্মুখে স্বামীকে উত্তম-মাধ্যম দিতে শুরু করেন। এসময় স্বামী নিজেকে রক্ষার চেষ্টা না করে উল্টো তরুণী প্রেমিকা নির্দোষ বলে দাবি করতে থাকেন। প্রত্যক্ষদর্শীদের মনে প্রশ্ন জেগেছে, তরুণী কেন এমন বয়স্ক এবং টাক মাথার পুরুষের প্রতি আকৃষ্ট হলেন?
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে বিতর্কের ঝড় ওঠে।
এই ঘটনাটি আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে, দাম্পত্য কলহ ও সামাজিক নৈতিকতা বর্তমানে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে।
আপনার মতামত লিখুন :