জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্‌যাপিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মো:মামুন হোসেন, জেলা প্রতিনিধি:(শেরপুর) 

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে আজ ৬ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয় শেরপুরের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুর জনাব এ কে এম জহিরুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক জনাব এ বি এম মামুনুর রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শেরপুরের উপপরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর আলম।

বৈষম্যহীন সমাজ বিনির্মাণের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পল্লী উন্নয়ন নীতি ও কৌশল প্রণয়ন, পল্লী উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিতকরণ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিকে মূল আলোচ্য বিষয় হিসেবে বিবেচনা করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তাগণ দেশের টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শেখ জাহিদ হাসান প্রিন্স উপপরিচালক  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুর জনাব মো: সাখাওয়াত হোসেন জেলা মৎস্য কর্মকর্তা জনাব তোফায়েল আহমেদ উপজেলা নির্বাহী অফিসার শেরপুর সদর জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম; শেরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কাকন রেজা  বিশিষ্ট সমাজসেবী মিজ্‌ রাজিয়া সামাদ ডালিয়া বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির রাজনীতিক জনাব মো: আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন,,


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ