খুলনায় দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
খুলনায় দুর্বৃত্তের গুলিও ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ কামাল নামে এক যুবক গুরুতর আহত হয়েছে, বুধবার ( ২৬ মার্চ) নগরের পশ্চিমপাড়া এলাকার কবি নজরুল ইসলাম সড়কের জুলহাসের এর চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটে, আহত যুবককে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়,
আহত যুবক খুলনা সদর থানা দিন মুক্তা কমিশনার কালভার্ট এলাকার মোঃ আব্দুল মালেকের ছেলে,
স্থানীয়রা জানায়, ইফতারির পরপর আহত যুবক কামাল পশ্চিম টুটপাড়া এলাকার কবি নজরুল ইসলাম সড়কের জুলহাসের চায়ের দোকানে আসে, এর কিছুক্ষণ পর ৬/৭ মোটরসাইকেল কয়েকজন যুবক তাকে দোকান থেকে বের করে এলোপাতাড়ি কোপাতে থাকে, যাওয়ার আগ মুহূর্ত তাকে হত্যার উদ্দেশ্য পরপর দুটি গুলি নিক্ষেপ করে তাদের দুটি গুলি কপালের নিচে বিদ্ধ হয়, স্থানীয়রা বিষয়টি আচ করে তাদের ধাওয়া দিলে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়, পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়,
খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, হতা হতের সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শনে যায়, দুর্বৃত্তরা কামালের দান এবং বাম পায়ের তিনটি স্থানে ডান হাতের কব্জিতে ও মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, ডান ও বাম পায়ের ঊরুতে দুটি গুলি করে, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে, আহত কামাল মাদক মামলার আসামি, তার বিভিন্ন অপরাধীদের সাথে যোগাযোগ রয়েছে, ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেফতারের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তিনি এই।প্রতিবেদককে জানান,
আপনার মতামত লিখুন :